Bartaman Logo
১০ জুন, ২০২৬

রশ্মিকাকে কটাক্ষ কংগ্রেস বিধায়কের

রশ্মিকাকে কটাক্ষ কংগ্রেস বিধায়কের
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: যেখান থেকে কেরিয়ার শুরু, সেখানে আসতে নারাজ! এমনই অভিযোগে কর্ণাটকে কংগ্রেসের তোপের মুখে পড়লেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রশ্মিকা যোগ দিতে অস্বীকার করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক রবি গানিগা। অভিনেত্রীকে সবক শেখানো দরকার কি না, এমন প্রশ্নও তুলেছেন তিনি।  গানিগা বলেন, রশ্মিকাকে গত বছর চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি আসতে রাজি হননি। এটা কর্ণাটক ও কন্নড় ভাষার অপমান। উল্লেখ্য, গত শনিবার ১৬ তম চলচ্চিত্র উৎসবে গরহাজির থাকার জন্য কন্নড় অভিনেতাদের তীব্র সমালোচনা করেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ