Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাশিয়া থেকে বাড়ি ফিরলেন প্রতারিত শ্রমিকরা, এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ

রাশিয়া থেকে বাড়ি ফিরলেন প্রতারিত শ্রমিকরা, এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: টাকার বিনিময়ে রাশিয়ায় কাজে নিয়ে গিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক এজেন্টের বিরুদ্ধে। তাঁর নামে থানায় অভিযোগ জানিয়েছেন শ্রমিকরা। ৫ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন এক শ্রমিক। রাশিয়া থেকে কোনওমতে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে এলেও দুর্দশায় দিন কাটছে তাঁদের। প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে এজেন্ট ধরে বনগাঁ, বাগদা থেকে বেশ কয়েকজন শ্রমিক রাশিয়ায় গিয়েছিলেন। রাশিয়ায় মোটা বেতনে পাইপলাইনের কাজ দেওয়ার কথা থাকলেও সেই কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ। করানো হতো অন্য কাজ। দেওয়া হতো না বেতন।
Advertisement
বাগদার বাণেশ্বরপুরের বাসিন্দা সুনীল রায়ের নামে অভিযোগ। তিনি শ্রমিকদের থেকে আড়াই লক্ষ টাকা করে নিয়ে বিনিময়ে তাঁদের রাশিয়ায় ভালো কাজের প্রতিশ্রুতি দেন। নভেম্বর মাসে বিদেশে যান শ্রমিকরা। অভিযোগ, বিদেশে গিয়ে রীতিমতো পড়াশোনা করতে বলা হয় তাঁদের। নিজেদের টাকা খরচ করে পড়াশোনা করতে হয়। মেডিক্যাল পরিষেবা ফ্রি থাকবে বলে নিয়ে যাওয়া হলেও নিজেদের টাকা খরচ করে বিদেশে চিকিৎসা পরিষেবা নিতে হয় ওই পরিযায়ী শ্রমিকদের। শর্ত দেওয়া হয়, পরীক্ষায় পাস করলে দেশে রাখা হবে। ফেল করলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। পাসপোর্ট আটকে রাখার হুমকিও দেওয়া হয়। তাছাড়া যে কাজের কথা বলে তাদের নিয়ে যাওয়া হয়েছিল, সেই কাজ দেওয়া হয়নি। মাইনাস তাপমাত্রায় বরফ ঠেলার কাজ করানো হয়। এই কাজে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অবশেষে ১ ফেব্রুয়ারি কোনওরকমে তাঁরা দেশে ফেরেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ