Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

রসবিলাস

রসবিলাস
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওড়িশি নৃত্যসংস্থা ‘সৃজন ছন্দ’ সম্প্রতি জ্ঞানমঞ্চে এক মনোগ্রাহী নৃত্য সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সংস্থার পক্ষ থেকে নিতা বিদ্যার্থী, পাপিয়া চৌধুরী, অনিতা মল্লিক, হৈমন্তী চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিষ্ণুদেবতাকে উৎসর্গ করে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন রাজীব, শ্রুতি, দেবশ্রী প্রমুখ। সৌরভ, সুদীপের যুগলবন্দিতে কত্থক ও মণিপুরী নৃত্যে গুরুবন্দনায় তাল, ছন্দের সঙ্গে আঙ্গিক দুটির অপূর্ব সামঞ্জস্য সকলের নজর কাড়ে। অন্যদিকে সুবিকাশ মুখোপাধ্যায় ও সুব্রত পণ্ডিতের সুফির সঙ্গে ওড়িশি দ্বৈত গানের যুগলবন্দি অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। ওড়িশি ও ভরতনাট্যমে শায়োমিতা ও সম্রাটের দ্বৈত পরিবেশনা প্রাণবন্ত ছিল। এরপর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যের বিভিন্ন ধারাকে একত্রিত করে উপস্থাপিত হয় ‘রসবিলাস’। ভারতীয় ঐতিহ্যের ছন্দ এবং অভিব্যক্তির সমন্বয়ে পরিবেশিত এই নৃত্যধারা থেকে উদ্ভূত রসের ভাব নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয় এই নৃত্য আঙ্গিকে। ভাবনা ও পরিকল্পনায় ছিলেন রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে লোকনৃত্য রায়বেঁশে পরিবেশন করেন তরুণ প্রধান। 
কলি ঘোষ
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ