সংবাদদাতা, মানবাজার: মানবাজার আমরা ক’জন কমিটির পরিচালনায় নকআউট রোপোকাপ ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট রবিবার শেষ হল। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় মানবাজার কিশোর সঙ্ঘ ও আজাদ হিন্দ ক্লাব। আজাদ হিন্দ ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কিশোর সঙ্ঘ ১৮ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কিশোর সঙ্ঘের রাজু কুণ্ডু। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন আজাদ হিন্দ ক্লাবের শুভাশিস। ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র ও এলাকার বিশিষ্টজনেরা। খেলার শেষে দু’টি দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।



