Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট  কমাল আরবিআই, কিছুটা স্বস্তিতে আমজনতা

রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট  কমাল আরবিআই, কিছুটা স্বস্তিতে আমজনতা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার ফলে স্বস্তি পেয়েছিল মধ্যবিত্ত তথা চাকুরিজীবীরা। এবার আরও একটি খুশির খবর আমজনতা বিশেষ করে মধ্যবিত্তদের জন্য। দীর্ঘ ৫ বছর পর রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আজ, শুক্রবার আরবিআই গভর্নর ঘোষণা করেছেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল। যার ফলে এখন রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬.২৫ শতাংশে। রিজার্ভ ব্যাঙ্কের নীতি নির্ধারণ কমিটির তিনদিনের বৈঠকের পর এদিন এই ঘোষণা করেছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। মনে করা হচ্ছে এর ফলে অনেকটাই কমতে পারে গাড়ি-বাড়ির ইএমআই। গত বেশ কয়েক বছর ধরে রেপো রেট অপরিবর্তিতই রেখেছিল আরবিআই। ২০২০ সালে শেষবার কমানো হয়েছিল রেপো রেট। এরপর আজ, শুক্রবার রেপো রেট কমানোয় খুশি আমজনতা। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর থাকাকালীন শক্তিকান্ত দাসকে বারবার রেপো রেট কমাতে অনুরোধ জানিয়েছিল মোদি সরকার। যদিও সেই পথে হাঁটেননি প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট কমালে মূল্যসূচক আরও বাড়বে, এটাই ছিল তাঁর যুক্তি। যদিও শক্তিকান্ত দাসের পদে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা বসার পরপরই রেপো রেট কমানোর সিন্ধান্ত নিল আরবিআই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ