Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মল্লিকপুরে ভাঙল নির্মীয়মাণ বহুতলের ছাদ, চাঞ্চল্য

বহুতল নির্মাণের আগেই বিপত্তি। ঢালাইয়ের পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একতলার ছাদ। যদিও এতে হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে বারুইপুর থানার মল্লিকপুরের জান মসজিদ সংলগ্ন এলাকায়।

মল্লিকপুরে ভাঙল নির্মীয়মাণ বহুতলের ছাদ, চাঞ্চল্য
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বহুতল নির্মাণের আগেই বিপত্তি। ঢালাইয়ের পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একতলার ছাদ। যদিও এতে হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে বারুইপুর থানার মল্লিকপুরের জান মসজিদ সংলগ্ন এলাকায়। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই হয়েছিল। একের পর এক বেআইনি নির্মাণ হলেও পঞ্চায়েত ও প্রশাসন নীরব রয়েছে। যদিও মল্লিকপুর পঞ্চায়েত প্রধান হবিবুর রহমান বৈদ্য বলেন, বাড়ির মালিককে ডেকে পাঠানো হয়েছে। বারংবার বলার পরেও একদল এইরকম নির্মাণ কাজ করে চলেছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলাভূমির উপরে বেআইনি নির্মাণ হয়েছিল। আকনা খালপাড় থেকে শুরু করে কলেজ মোড় এলাকায় নয়ানজুলি ভরাট করে একের পর এক নির্মাণ হয়ে যাচ্ছে। বহুতল নির্মাণ হয়ে যাচ্ছে কোনও অনুমতি ছাড়াই। এর জেরে জল নিকাশের রাস্তা আটকে যাচ্ছে। এর সঙ্গে শাসকদলের নেতারাও জড়িত। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান হবিবুর রহমান কিছুই বলতে চাননি। বহুতলের মালিক খলিল শেখ বলেন, কীভাবে এমন হল জানি না। কোনও নির্মাণ সামগ্রী খারাপ দেওয়া হয়নি। বাসিন্দাদের দাবি, অবিলম্বে পঞ্চায়েত ও প্রশাসনের এই বেআইনি বহুতল নির্মাণ বন্ধ করতে হবে। নইলে কোনও দিন দুর্ঘটনা হতে পারে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ