Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজ স্ট্রিট পরিদর্শনে এসে একাধিক নির্দেশ অগ্নিমিত্রা পালের, জেনে নিন কী কী?

রাজ্যে পালাবদলের পর একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে

কলেজ স্ট্রিট পরিদর্শনে এসে একাধিক নির্দেশ অগ্নিমিত্রা পালের, জেনে নিন কী কী?
  • ২২ জুলাই, ২০২৬ ১৩:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে। এইবার কলেজ স্ট্রিটকে সুন্দর করে গড়ে তোলার পথে রাজ্য। তার জেরে আজ সাতসকালেই কলেজ স্ট্রিট এলাকায় এলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে ও অন্যান্য অফিসার ও পুলিশ আধিকারিকরা। কলেজ স্ট্রিটের একাধিক এলাকা সুন্দর করে সাজানোর লক্ষ্যে এদিন বক্তব্য রাখেন তিনি। কলেজ স্ট্রিটের বেশ কিছু রাস্তাকে চিহ্নিতকরণ করা হয়েছে যেটা নো ভেহিক্যাল জোন করা হবে। যেখানে শুধু সাইকেল চলবে বলে জানান তিনি। পুরো কলেজ স্ট্রিটকে বন্ধ করা যাবে না কারণ সেখানে অনেক স্কুল-কলেজ রয়েছে। এছাড়া কলেজ স্ট্রিটে যেই বইয়ের দোকানগুলো রয়েছে সেইগুলোকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে সেগুলিকে সুন্দর করে গড়ে তোলা হবে। পাশাপাশি বইয়ের দোকান ছাড়া অন্য কোনো দোকান থাকবে না এমনটাও কড়া নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

Advertisement

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ