Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, আটক চালক

হাওড়ার নিশ্চিন্দা থানার অভয়নগরে অভিযান চালিয়ে একটি নীল-সাদা ট্যাক্সি থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ২৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

হাওড়ায় ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, আটক চালক
  • ২২ জুলাই, ২০২৬ ২২:২৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার নিশ্চিন্দা থানার অভয়নগরে অভিযান চালিয়ে একটি নীল-সাদা ট্যাক্সি থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ২৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চলে।

Advertisement

এসটিএফের বিশেষ দল নিশ্চিন্দা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ট্যাক্সিটিতে তল্লাশি চালায়। ট্যাক্সির চালক বরানগরের অশোকগড়ের বাসিন্দা রাজেশ কানোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিকভাবে তাঁকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্যাক্সিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ