Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোর মেয়ে মেসিদের ভক্ত

আপনারা কি জানেন, সিআরসেভেনের মেয়ে মেসির দেশ আর্জেন্তিনার ভক্ত?

রোনাল্ডোর মেয়ে মেসিদের ভক্ত
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: মেসি না রোনাল্ডো! ফুটবলের সবচেয়ে বড় আইকন কে? এমন প্রশ্নে দু’ভাগে বিভক্ত বিশ্ব। তবে আপনারা কি জানেন, সিআরসেভেনের মেয়ে মেসির দেশ আর্জেন্তিনার ভক্ত? হ্যাঁ অবাক লাগলেও, এটাই সত্যি। সম্প্রতি রোনাল্ডোর বান্ধবী জিওর্জিনা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে রোনাল্ডোর মেয়েকে একটি ট্রাইসাইকেল চালাতে দেখা যাচ্ছে। তার পরনে আর্জেন্তিনার জার্সির রংয়ের পোশাক। ভিডিয়োটি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। আসলে রোনাল্ডোর বান্ধবী জিওর্জিনা আর্জেন্তিনারই মেয়ে। তাই রোনাল্ডোর ম্যাচ থাকলে তিনি অবশ্যই পর্তুগালের সমর্থক। শিকড়ের টানে আর্জেন্তিনার প্রতি ভালোবাসা এখনও অটুট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ