Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ খেলা নিয়ে ধীরে চলো নীতি রোহিত শর্মার

গত কয়েক মাসে জল্পনার কেন্দ্রে তিনি। তাঁর অবসর নিয়ে নানা মুনির নানা মত শোনা গিয়েছে। রোহিত শর্মাকে সত্যিই ২০২৭ বিশ্বকাপে খেলতে দেখা যাবে? মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিটম্যান।

বিশ্বকাপ খেলা নিয়ে ধীরে চলো নীতি রোহিত শর্মার
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত কয়েক মাসে জল্পনার কেন্দ্রে তিনি। তাঁর অবসর নিয়ে নানা মুনির নানা মত শোনা গিয়েছে। রোহিত শর্মাকে সত্যিই ২০২৭ বিশ্বকাপে খেলতে দেখা যাবে? মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিটম্যান। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘২০২৭ সালের অক্টোবরে হবে বিশ্বকাপ। এখনও অনেক দেরি। তখন ঠিক করব।’

Advertisement

আসলে রোহিত নিজেও জানেন না, কাল কী হবে। তাই ম্যাচ ধরে ধরে তিনি এগতে চাইছেন। সেই কারণেই বিশ্বকাপ নিয়ে এখনই তিনি মাথা ঘামাতে রাজি নন। হিটম্যান জানেন, ছন্দ ধরে রাখতে পারলে বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না। তাই আগামী কয়েক মাস ভালো পারফরম্যান্স মেলে ধরাই তাঁর একমাত্র লক্ষ্য। বাড়তি চাপ নিলে ফোকাস টলে যেতে পারে। তাই হয়তো ধীরে চলো নীতি নিয়েছেন রোহিত, মত ক্রিকেট বিশেষজ্ঞদের। গত ইংল্যান্ড সফরেই রোহিতের অবসর মঞ্চ ঠিক করে ফেলেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। প্রচ্ছন্ন মদত ছিল কোচ গৌতম গম্ভীরের। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এই একটা ইনিংস বদলে দেয় ছবিটা। রোহিতের হয়ে ব্যাট ধরেন খোদ বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া। তিনি বলেন, ‘এখনই রোহিতের অবসরের কোনও চিন্তাভাবনা নেই।’ তখনই বোঝা গিয়েছিল রোহিত আরও কিছুদিন খেলবেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপেও তাঁকে ভাবা হচ্ছে। বোর্ডের নির্দেশ পাওয়ার পর রীতিমতো ঢোক গিলতে বাধ্য হয়েছেন কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান আগরকর। শুধু তাই নয়, কয়েকদিন আগে মুম্বইয়ে বোর্ডের পর্যালোচনা সভার পর সচিব দেবজিৎ শইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, ‘রোহিত শর্মা দুর্দান্ত পারফর্ম করছে। ওর উপর আমাদের ভরসা অটুট।’

Advertisement
সম্পর্কিত সংবাদ