Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সাদা জার্সিকেও বিদায়! টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত রোহিত শর্মার

সাদা জার্সিকেও বিদায়! টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত রোহিত শর্মার
  • ৭ মে, ২০২৫ ২৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন আগেই। এবার সাদা জার্সিটাও তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। আর লাল বলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাবে না হিটম্যানকে। বুধবার সন্ধের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি।

Advertisement

আইপিএল-এর মাঝেই এই খবর জানিয়ে ফ্যানেদের চমকে দিয়েছেন রোহিত। টেস্ট ফর্ম্যাটে ভারতের সফলতম ব্যাটারদের তালিকায় নাম রয়েছে তাঁর। ৬৭টি টেস্ট ম্যাচে ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ-সেঞ্চুরি। 

উল্লেখ্য বিষয় হল, জুন মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর, স্পষ্ট যে এই সফরেই নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল। সেই দৌড়ে এগিয়ে রয়েছেন জাসপ্রীত বুমরাহ, কেএল রাহুল, শুভমান গিল এবং ঋষভ পন্থ।

Advertisement
সম্পর্কিত সংবাদ