Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলি, তদন্তে আইসিসি

প্রযুক্তিগত সমস্যা! আর সেজন্যই আইসিসি’র ওডিআই ব্যাটসম্যানের র‌্যাঙ্কিং থেকে আচমকা উধাও হয়ে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলি, তদন্তে আইসিসি
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: প্রযুক্তিগত সমস্যা! আর সেজন্যই আইসিসি’র ওডিআই ব্যাটসম্যানের র‌্যাঙ্কিং থেকে আচমকা উধাও হয়ে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টি-২০ এবং টেস্ট ফরম্যাটকে বিদায় জানালেও ৫০ ওভারের ঘরানায় তাঁরা এখনও প্রাক্তন নন। বরং দু’জনেই অক্টোবরে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর, গত ১৩ আগস্ট প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে রোহিত ও বিরাট ছিলেন যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে। রোহিতের পয়েন্ট ছিল ৭৫৬, বিরাটের ৭৩৬। শীর্ষে ছিলেন আর এক ভারতীয়, শুভমান গিল (৭৮৪ পয়েন্ট)। সদ্যপ্রকাশিত তালিকায় তিনি অবশ্য এক নম্বরেই আছেন। তাঁর পয়েন্টও একই রয়েছে। গিলের পর রয়েছেন পাকিস্তানের বাবর আজম (৭৩৯ পয়েন্ট), নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (৭২০ পয়েন্ট), শ্রীলঙ্কার চরিথ আসালাঙ্কা (৭১৯ পয়েন্ট)। আইসিসি মেনে নিয়েছে, র‌্যাঙ্কিংয়ে গলদের কথা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে অনেক ভুল রয়েছে। আমরা তদন্ত করছি।’ ওডিআই বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে নামলেন কুলদীপ যাদব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ