Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বই ইন্ডিয়ান্সের মহড়ায় যোগ দিলেন রোহিত

২০২০ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তার পরে আর আসেনি ট্রফি। এমনকী, পরের পাঁচ মরশুমে তিনবার তো প্লে-অফেও ওঠা যায়নি।

মুম্বই ইন্ডিয়ান্সের মহড়ায় যোগ দিলেন রোহিত
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ২০২০ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তার পরে আর আসেনি ট্রফি। এমনকী, পরের পাঁচ মরশুমে তিনবার তো প্লে-অফেও ওঠা যায়নি। পাঁচবারের জয়ীরা এবার তাই বাড়তি সংকল্পবদ্ধ। আগেভাগে অনুশীলনও শুরু করেছে নীতা আম্বানির দল। রোহিত শর্মাকেও দেখা গিয়েছে নেটে। তাঁকে অনেক বেশি ঝরঝরেও দেখাচ্ছে। হিটম্যানকে নিয়ে সমর্থকদের মধ্যেও রয়েছে উন্মাদনা।

Advertisement

গত মরশুমে রোহিতকে যদিও বেশিরভাগ ম্যাচেই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলানো হয়েছিল। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই নামেন তিনি। ফিল্ডিং করেননি প্রায় কোনও ম্যাচেই। সমালোচনা হচ্ছিল যে, এতে রোহিতের বিশাল অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছিল দল। এবার অবশ্য তাঁকে ফিল্ডিংয়েও দেখা যাওয়ার ইঙ্গিত দিলেন কোচ মাহেলা জয়বর্ধনে। 
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘গতবার ওর সামান্য চোট ছিল। তাই সেটা মাথায় রেখে খেলাতে হচ্ছিল। তবে এখনও মাঠে এবং মাঠের বাইরে রোহিত পার্থক্য গড়ার ক্ষমতা ধরে। এই বছর ওকে ফিল্ডিংয়ে বেশি সময় রাখার পক্ষপাতী আমি। আর বোলারদের রোটেশন বা ইমপ্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে ম্যাচের কোন পরিস্থিতিতে তা হচ্ছে সেটা খুব জরুরি। সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়।’ জয়বর্ধনে ব্যাখ্যা দেন, ‘আমাদের দলের অধিকাংশই অলরাউন্ডার। যে দু’জন অলরাউন্ডার নয়, তারা হল সূর্যকুমার যাদব ও রোহিত। ফলে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া যদি মাঠে বেশি বোলার রাখতে চায়, তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।’

সম্পর্কিত সংবাদ