অনেক ভেবে নেতা হয়েছেন রোহিত
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: গত মরশুমে ব্যর্থতার পরই মুম্বই ইন্ডিয়ান্সের ফের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু, শুরুতে তিনি রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে ভাবার জন্য কিছুটা সময় চেয়েছিলেন হিটম্যান। তবে শেষ পর্যন্ত সম্মতি জানিয়েছেন। শুক্রবার আইপিএলে ‘এমআই’ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ঘোষিত হয়েছেন হিটম্যান। তাদের পোস্ট করা এক ভিডিয়োতে পাঁচবারের ট্রফিজয়ী ক্যাপ্টেন বলেছেন, ‘সেই সময় আমার মনে হয়েছিল ফের অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত নই। অনেককিছু ঘটে গিয়েছে মাঝের কয়েক বছরে। তাই ভাবতে চেয়েছিলাম। স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে কথা বলি। মনে হয়েছিল, দলটার দিশা দরকার। উপলব্ধি করি, আমি সেই দিশা দেখাতে পারলে তার চেয়ে খুশির কিছু হতে পারে না। এই দলটা আমারই হাতে গড়া। দশ বছর নেতৃত্বে ছিলাম। তাই চ্যালেঞ্জটা নিলাম।’ উল্লেখ্য, ২০২৪ সালের কোটিপতি লিগের আগে রোহিতকে ছেঁটে ফেলে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু তিন বছরে কোনো সাফল্য আসেনি।

Advertisement