Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার ৬৫০ জন অস্থায়ী কর্মীর তালিকা নিয়ে কলকাতার পথে রবি

রাজ্যের মাত্র দু’টি পুরসভা কোচবিহার ও দার্জিলিং বাদে বাকি সমস্ত পুরসভারই অস্থায়ী কর্মীরা রাজ্যের দেওয়া টাকা বেশ কয়েক বছর ধরে পান।

পুরসভার ৬৫০ জন অস্থায়ী কর্মীর তালিকা নিয়ে কলকাতার পথে রবি
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার কোচবিহার পুরসভার ৬৫০ অস্থায়ী কর্মীর নামের তালিকা নিয়ে কলকাতা রওনা হলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাজ্যের মাত্র দু’টি পুরসভা কোচবিহার ও দার্জিলিং বাদে বাকি সমস্ত পুরসভারই অস্থায়ী কর্মীরা রাজ্যের দেওয়া টাকা বেশ কয়েক বছর ধরে পান। এর ফলে তাঁদের বেতন কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীদের থেকে অনেকটাই বেশি। কিন্তু কোচবিহার পুরসভার পক্ষ থেকে অস্থায়ী কর্মীদের তালিকা জমা পড়েনি। ফলে তাঁদের বেতন খুবই সামান্য। গত বোর্ড মিটিংয়ে অস্থায়ী কর্মীরা পুরসভার সামনে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান। পুরসভাও অস্থায়ী কর্মীদের এই দাবিকে সমর্থন জানায়। সেই সময়ই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল, অস্থায়ী কর্মীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। এবার সেই তালিকা নিয়েই কলকাতা গেলেন চেয়ারম্যান। 

Advertisement

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ৬৫০ জন অস্থায়ী কর্মীর তালিকা নিয়ে কলকাতায় যাচ্ছি। যথা স্থানে এটা জমা দেব। 
কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন খুবই সামান্য। দীর্ঘদিন ধরেই এই বেতন বৃদ্ধির দাবি রয়েছে। কিন্তু পুরসভার পক্ষ থেকে তাঁদের কোনও তালিকা ইতিপূর্বে সরকারি দপ্তরে জমা পড়েনি। ফলে পুরসভাকেই তাঁদের পুরো বেতন দিতে হয়। অথচ রাজ্যের দু’টি পুরসভা বাদে অন্যান্য সমস্ত পুরসভাই এই খাতে সরকারি টাকা পায়। আর এটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীরা কেন ওই হারে বেতন পাবেন না? এই দাবিতেই দিন কয়েক আগে তাঁরা কাউন্সিলারদের ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন। আগামী দিনে এর অনুমোদন এলে অস্থায়ী কর্মীরা বর্ধিত হারে বেতন পাবেন বলেই পুরসভার আশা। 
কোচবিহার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, যেকোনও মূল্যে অস্থায়ী কর্মীদের বেতন বাড়াতে হবে। এতো কম টাকায় তাঁদের কাজ করানোটা অমানবিক। তাঁরাও এগিয়ে এসে এই দাবি জানিয়েছেন। খুব ভালোভাবে কাজটা এগচ্ছে। এটা হয়ে গেলে অন্যান্য পুরসভার মতো কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীরাও সেই হারে বেতন পাবেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ