Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদুড়িয়ায় ডাকাতি শিক্ষকের বাড়িতে

শুক্রবার রাতে বাদুড়িয়ার নয়বস্তিয়া মিলনি গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে এক শিক্ষকের বাড়িতে ভয়াবহ ডাকাতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ।

বাদুড়িয়ায় ডাকাতি শিক্ষকের বাড়িতে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: শুক্রবার রাতে বাদুড়িয়ার নয়বস্তিয়া মিলনি গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে এক শিক্ষকের বাড়িতে ভয়াবহ ডাকাতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ। শিক্ষক রাজীব মণ্ডল বলেন, শুক্রবার গভীর রাতে ছাদের চিলেকোঠার গেট ভেঙে প্রথমে দুষ্কৃতীরা বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর তারা বাবা কৃষ্ণপদ মণ্ডলের মাথায় আগ্নেয়াস্ত্র এবং মায়ের গলায় ধারালো ছুরি ধরে বাধ্য করে নগদ টাকা বার করে দিতে। নগদ ষাট হাজার টাকা ও নিত্যদিনের ব্যবহার করার সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতদল। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বাদুড়িয়া পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ