Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছিনতাইয়ের গয়না উদ্ধার, গ্রেপ্তার ৩

চণ্ডীতলার একটি সোনার দোকানে কেপমারির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস।

ছিনতাইয়ের গয়না উদ্ধার, গ্রেপ্তার ৩
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চণ্ডীতলার একটি সোনার দোকানে কেপমারির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। দিনকয়েক আগে ওই দুষ্কৃতীকে হাওড়ার শ্যামপুর থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুশান্ত দাস। অতীতে একাধিক অপরাধমূলক কাজ করার অভিযোগ তাঁর নামে আছে। চলতি মাসেই চণ্ডীতলার একটি সোনার দোকানে ক্রেতা সেজে গিয়ে ৬০ গ্রামের একটি সোনার হার নিয়ে পালিয়েছিলেন সুশান্ত। সেই হারটি গলিয়ে সোনার পাত বানিয়ে নিজের কাছে রেখেওছিলেন। সেই সোনা পুলিস বাজেয়াপ্ত করেছে। বৃহস্পতিবার হুগলি গ্রামীণ পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কৃশানু রায় বলেন, ওই ঘটনার পাশাপাশি চণ্ডীতলার একটি ছিনতাইয়ের ঘটনাতেও পুলিস সাফল্য পেয়েছে। আমরা ছিনতাই হওয়া গয়না সহ দু’জনকে গ্রেপ্তার করেছি। পুলিস জানিয়েছে, গত ৪ জুলাই চণ্ডীতলার ২৬ নম্বর সড়কে একটি মহিলার কাছ থেকে দুই দুষ্কৃতী গয়না ছিনতাই করেছিল। সম্প্রতি তদন্ত চালিয়ে মগরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ