Bartaman Logo
১০ জুন, ২০২৬

গণধর্ষণের মামলায় জামিনের পর ৭ অভিযুক্তের রোড শো

গণধর্ষণের মামলায় জামিনের পর ৭ অভিযুক্তের রোড শো
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কোনওটা হুডখোলা জিপ তো আবার কোনও গাড়ির সানরুফ খোলা। সেখান থেকে উঠে দাঁড়িয়ে চলছে উল্লাস। ন’টি গাড়ি। তার পাশে বেশ কয়েকটি বাইক। যারা এভাবে হাত উঁচিয়ে যুদ্ধজয়ের মতো ফিরছে, সেই সাতজন গণধর্ষণের মামলায় অভিযুক্ত। জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়ে বাড়ি ফেরার রাস্তায় এহেন তাণ্ডব। কর্ণাটকের হাভেরি সাব জেল থেকে আক্কি আলুর টাউনের প্রায় ২৫ কিলোমিটার রাস্তায় চলল এমনই রোড শো। গণধর্ষণের মামলায় অভিযুক্ত সাতজনের জন্য এহেন কনভয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। তা দেখে প্রবল সমালোচনার ঝড় উঠেছে। 

Advertisement

অনেকেই বলছেন, দক্ষিণী ওই রাজ্যে গণধর্ষণে অভিযুক্তদের স্বাগত জানাতে যদি এভাবে রোড শো করা হয়, তাহলে আইন-শৃঙ্খলার কী দশা তা স্পষ্টতই অনুমেয়। আবার কেউ বলছেন, এভাবে গাড়িতে চেপে জেল থেকে উল্লাসের সঙ্গে ফেরার উদ্দেশ্যই হল, এরপর আরও যে অপরাধ হবে তারই বার্তা দেওয়া। এই অবস্থায় নির্যাতিতার মনের হাল কী হতে পারে এবং তাঁর পরিবার কতটা আতঙ্কিত, সেটা প্রশাসনের ভেবে দেখা উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ