Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাট হাসপাতাল যাওয়ার রাস্তা বেহাল, শীঘ্রই মেরামত

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই পড়ে বেহাল অবস্থায়। অভিযোগ, প্রশাসনকে একাধিকবার জানানোর পরও স্থায়ী সমাধান হয়নি।

বসিরহাট হাসপাতাল যাওয়ার  রাস্তা বেহাল, শীঘ্রই মেরামত
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই পড়ে বেহাল অবস্থায়। অভিযোগ, প্রশাসনকে একাধিকবার জানানোর পরও স্থায়ী সমাধান হয়নি। মাঝেমধ্যে রাস্তায় জোড়াতাপ্পি দেওয়া কাজ হয়। কিন্তু পাকাপাকি মেরামত করা হয় না। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। জানা গিয়েছে, অবশেষে এই রাস্তার কাজ শুরু হতে চলেছে। পথটি মেরামত করবে রাজ্যের পূর্তদপ্তর। এই কাজে তিন কোটি বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত বোট ঘাট থেকে ইটিন্ডা ঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরেই। এই রাস্তার উপর রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। একদিকে হাসপাতাল অন্যদিকে এসডিও অফিস, বসিরহাট মহকুমা আদালত, বিডিও অফিস সহ আরও কিছু দফতর রয়েছে। বহু মানুষ যাতায়াত করেন। তাঁদের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। আপাতত হাসপাতালে যাওয়ার মূল সড়কের দু’কিলোমিটার রাস্তা মেরামত হবে। টাউন হল থেকে ফায়ার ব্রিগেড পর্যন্ত রাস্তার কাজ হবে প্রথম পর্যায়ে। বরাদ্দ হয়েছে দু’কোটি ৯৮ লক্ষ ৮৩ হাজার টাকা। বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। নভেম্বরেই শুরু কাজ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ