Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টেন্ডার হওয়ার দেড় বছর পড়েও হয়নি রাস্তা, ক্ষোভ কেশপুরে

টেন্ডার হওয়ার দেড় বছর পড়েও হয়নি রাস্তা, ক্ষোভ কেশপুরে
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দেড় বছর ধরে টেন্ডার হলেও হয়নি রাস্তা তৈরির কাজ। উধাও হয়ে গিয়েছে ঠিকাদার। ঘটনাটি কেশপুর ব্লকের সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের হরিনা গ্রামের। এতে স্থানীয় বাসিন্দারা যেমন ক্ষুব্ধ, তেমনি ক্ষুব্ধ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের জন প্রতিনিধিরা। অভিযোগ, রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। রাস্তা নির্মাণের জন্য ৬২ লক্ষ টাকার টেন্ডার হয়। কিন্তু রাস্তা তৈরির কাজ আর শুরু হয়নি। এরফলে বাইক, সাইকেল নিয়ে তো বটেই, হেঁটে যেতে আসতেও সমস্যা হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দা নির্মল দাস বলেন, এই রাস্তাটি অসংখ্য স্কুলের পড়ুয়ারা ব্যবহার করে। অল্প বৃষ্টিতেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে, লাগাতার আন্দোলন চলবে। কারণ, রোগী ও তাঁদের পরিজনদেরও সমস্যায় পড়তে হয়। প্রশাসনের এক আধিকারিক বলেন, রাস্তার টাকা না পেলেও কাজ আটকে রাখা যাবে না। এই নির্দেশই দেওয়া হয়েছে। কী কারণে ঠিকাদার রাস্তা তৈরি শুরু করেনি, তা দেখা হচ্ছে।

Advertisement

কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন, রাস্তা খারাপ হওয়ায় মনুষের সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ