Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৪ ও ১৫ জুলাই রাতভর বন্ধ কামালগাজি থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তা

সে কারণে ১৪ ও ১৫ জুলাই এই দু’দিন রাতভর কামালগাজি থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তা বন্ধ থাকবে।

১৪ ও ১৫ জুলাই রাতভর বন্ধ কামালগাজি থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তা
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অম্রুত প্রকল্পে জলের পাইপলাইন বসানোর কাজ হবে। সে কারণে ১৪ ও ১৫ জুলাই এই দু’দিন রাতভর কামালগাজি থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। মানুষকে এ কথা জানাতে বিভিন্ন জায়গায় মাইকিং শুরু হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা এবং মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এই সময় রাজপুর ফাঁড়ি দিয়ে সোনারপুর স্টেশন যাওয়ার বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে গাড়িচালকদের। সারারাত প্রায় যুদ্ধকালীন তৎপরতায় পাইপ বসানোর কাজ চলবে। রাস্তা খুঁড়ে পাইপ বসানোর পর আবার সে পথ চলাচল যোগ্য করে তোলা হবে। পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, কামালগাজি থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তার চার জায়গায় পাইপ লাইনের কাজ হবে। তবে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।  রাজপুর ফাঁড়ি থেকে সোনারপুর স্টেশন যাওয়ার রাস্তাতেও এই একই কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ