Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা মেরামতের দাবি, পাত্রসায়রে পথ অবরোধ, বিক্ষোভ

রাস্তা মেরামতের দাবিতে সোমবার পাত্রসায়রের ফকিরডাঙা এলাকায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাঁরা জানান, ফকিরডাঙা থেকে পাত্রসায়রের বসন্তচণ্ডীতলা অবধি সাড়ে তিন কিমি রাস্তা বহুদিন ধরে বেহাল।

রাস্তা মেরামতের দাবি, পাত্রসায়রে পথ অবরোধ, বিক্ষোভ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: রাস্তা মেরামতের দাবিতে সোমবার পাত্রসায়রের ফকিরডাঙা এলাকায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাঁরা জানান, ফকিরডাঙা থেকে পাত্রসায়রের বসন্তচণ্ডীতলা অবধি সাড়ে তিন কিমি রাস্তা বহুদিন ধরে বেহাল। আর এখন বৃষ্টির জেরে রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলাকার মানুষ বহুদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে এলেও তা এখনও হয়নি। সেজন্য এদিন সোনামুখী-বর্ধমান প্রধান সড়ক অবরোধ করা হয়।

Advertisement

খবর পেয়ে পুলিস ও পাত্রসায়রের বিডিও সুভাষ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছন। বিডিও রাস্তাটি সংস্কারের বিষয়ে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। বিডিও বলেন, রাস্তাটির হাল সত্যিই খুব খারাপ। সেটি চলাচলের উপযুক্ত করার বিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।
ফকিরডাঙা থেকে পাত্রসায়র সদরে যাওয়ার শটকার্ট হিসেবে বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার বাসিন্দারা নানা প্রয়োজনে ওই রাস্তা ব্যবহার করেন। স্থানীয় চাষিরা উৎপাদিত সব্জি পাত্রসায়র বাজারে বিক্রি করতে যান। মাটির রাস্তা দিয়ে যাত্রী ও পণ্য নিয়ে বহু টোটো চলাচল করে। কিন্তু রাস্তার হাল এতটাই খারাপ যে, ইতিমধ্যে একাধিক ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে বৃষ্টির জেরে রাস্তার হাল আরও খারাপ হয়েছে। জল জমে রাস্তার নানা অংশ বড় বড় ডোবার আকার নিয়েছে। পরিস্থিতি এমনই যে, বাইক-স্কুটার চলাচলও মুশকিল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, তাঁরা বারবার প্রশাসনের কাছে রাস্তা মেরামতের দাবিতে দরবার করেছেন। প্রতিবার আশ্বাস মিলেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেজন্য এদিন তাঁরা একজোট হয়ে আন্দোলনে নেমেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ