মা ফ্লাইওভারে পথ দুর্ঘটনা, জখম ৩
  • ৩১ অক্টোবর, ২০২৬ ১২:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতার মা ফ্লাইওভারের পার্ক সার্কাস গামী ফ্ল্যাঙ্কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষটি ঘটে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন মোট ৩ জন। আহতেদরে প্রত্যেককেই চিকিৎসার জন্য এসএসকএম হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সংঘর্ষের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে। ফলে ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। 

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, একটি গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকতে পারে বলে আশঙ্কা করা গিয়েছে। দুর্ঘটনার পর গাড়ি দুটিকে আটক করেছে তদন্তকারী দল। কীভাবে এই সংঘর্ষ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।