সংবাদদাতা, লালবাগ: সৌদি আরবে কাজে গিয়ে মুর্শিদাবাদের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জহিরউদ্দিন শেখের(৩৯) বাড়ি রানিতলা থানার ডিহিপাড়ায়। মৃতের পরিবার জানিয়েছে, জহিরউদ্দিন গ্রামেই একটি চায়ের দোকান চালাতেন। বেশি রোজগারের আশায় দু’বছর আগে সৌদি আরবে যান। শনিবার সকালে সেখানে হঠাৎ বুকে যন্ত্রণা অনুভব করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের ভাই আলিম শেখ বলেন, দাদা ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন। এভাবে হঠাৎ মারা পড়বে, ভাবতেই পারিনি।



