Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

মঙ্গলবার সন্ধ্যায় রানিতলা থানার জয়রামপুরের ছাতাইয়ে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাগর শেখ(১৯)। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

রানিতলায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার সন্ধ্যায় রানিতলা থানার জয়রামপুরের ছাতাইয়ে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাগর শেখ(১৯)। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বীরভূমের নলহাটি থানা এলাকার এক যুবতীর সঙ্গে সাগর প্রেমের সম্পর্কে জড়ান। সোমবার তিনি ওই যুবতীর সঙ্গে দেখা করতে নলহাটি যান। রাতে বাড়ি ফেরার পর থেকেই সাগর মনমরা ছিলেন। কারও সঙ্গে সেভাবে কথাও বলেননি। মঙ্গলবার দুপুরে খাওয়া সেরে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি থেকে কিছুদূরে একটি নিমগাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। মৃতের বাবা সরিফুল শেখ বলেন, ওই মেয়েটি ফোন করে ছেলেকে ডাকে। দেখা করে আসার ২৪ঘণ্টার মধ্যে আত্মহত্যা করল। আমি নিশ্চিত, মেয়েটিই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। রানিতলা থানার এক পুলিস আধিকারিক বলেন, কোনও অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ