Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় মেয়াদ উত্তীর্ণ মশানাশক পাউডার ছড়ানোর অভিযোগ, ক্ষোভ 

রানিতলায় মেয়াদ উত্তীর্ণ মশানাশক পাউডার ছড়ানোর অভিযোগ, ক্ষোভ 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার রানিতলা থানার আখেরিগঞ্জ পঞ্চায়েতের বেণীপুরে মেয়াদ উত্তীর্ণ মশানাশক পাউডার ছড়ানোর অভিযোগ ওঠে। তারপরেই স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বাসিন্দাদের বাধার মুখে পড়ে কর্মীরা ফিরে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান। ডিডিটির বস্তাগুলি আটকে রেখে ভগবানগোলা-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে বিষয়টি জানান। যদিও ব্লক স্বাস্থ্যদপ্তরের তরফে ওই অভিযোগ অস্বীকার করা হয়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বেণীপুর এলাকায় বাড়ি বাড়ি ডিডিটি দেওয়া হচ্ছিল। সেই সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য সাইরা বিবি ও কয়েকজন বাসিন্দা মেয়াদ উত্তীর্ণ ডিডিটি দেওয়ার অভিযোগ তুলে বাধা দেন। সাইরা বিবি বলেন, যে বস্তাগুলি থেকে ডিডিটি ছড়ানো হচ্ছিল সেইগুলির কার্যকারিতা এক বছর ও দেড় বছর আগে শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও সেগুলি দেওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর প্রধানকে জানাই। পঞ্চায়েত প্রধান সাইন শেখ বলেন, পুরো বিষয়টি বিডিও’র পাশাপাশি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি। ভগবানগোলা-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক আসিক ইকবাল বলেন, মেয়াদ উত্তীর্ণ ডিডিটি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মেনেই তা ছড়ানো হচ্ছিল। ভগবানগোলা-২ বিডিও অনির্বাণ সাহু বলেন, বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। খোঁজ নিয়ে দেখছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ