সংবাদদাতা, লালবাগ: শুক্রবার গভীর রাতে রানিতলা থানার কান্দিপাড়ায় একটি গোডাউনে অভিযান চালিয়ে পুলিস ন'টি কেরোসিন ভর্তি জার বাজেয়াপ্ত করেছে। জারগুলিতে মোট ১৮০০ লিটার কেরোসিন রয়েছে বলে পুলিস জানিয়েছে। তবে ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
Advertisement
রানিতলা থানার পুলিস জানিয়েছে, কান্দিপাড়ার বাসিন্দা মুকুল শেখ তার গোডাউনে অবৈধভাবে কেরোসিন মজুত করেছিল। খবর পেয়ে ওইদিন গভীর রাতে গোডাউনে হানা দিয়ে কেরোসিন ভর্তি ন’টি জার বাজেয়াপ্ত করা হয়। তবে অভিযানের আগেই মুকুল শেখ পালিয়ে যায়।



