Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

রানিতলায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: বুধবার গভীর রাতে রানিতলা ফেলুর মোড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ৫৬৫০ টাকা। ধৃতদের এদিন লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রানিতলা থানার এক আধিকারিক বলেন, ওই রাতে ফেলুর মোড়ে একটি বাড়িতে জুয়ার আসর বসেছিল। খবর পেয়ে ওই বাড়িতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। চারজনকে পাকড়াও করা গেলেও বাকিরা পালিয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ