সংবাদদাতা, লালবাগ: রবিবার রাতে রানিতলা থানার বারিয়ানগরে জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিস আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা বাজেয়াপ্ত হয়। ধৃতদের বাড়ি রানিতলা থানার বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে। সোমবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। রানিতলা থানার এক আধিকারিক বলেন, ওইদিন রাতে বারিয়ানগরের একটি আমবাগানে জুয়ার আসর চলছিল। খবর পেয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে হাতেনাতে আটজনকে গ্রেপ্তার করা হয়।



