Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় গাছে বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

রানিতলায় গাছে বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: মেলা দেখে বাড়ি ফেরার পথে গাছে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রানিতলা থানার হাসানপুরে। মৃত যুবকের নাম মেহেবুব হাসান(২৭)। বাড়ি রানিতলা থানার হরিরামপুর। রানিতলা থানার পুলিস জানিয়েছে, ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ধাক্কা মারায় এই ঘটনা ঘটেছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মেলা দেখতে যাচ্ছি বলে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মেহেবুব। ফেরার পথে হাসনপুরে গাছে ধাক্কা মেরে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়েছিলেন ওই যুবক। সেসময় ওই রাস্তা দিয়েই আসছিলেন মসিম শেখ নামে একজন গ্রামবাসী। তিনি রাস্তার পাশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন ওই যুবক তাঁর পরিচিত। প্রথমে তিনি যুবকের বাড়ির লোকজনকে খবর দেন। এরপর ওই যুবককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা করে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ