সংবাদদাতা, লালবাগ: শনিবার রাতে রানিতলা থানার কল্যাণনগরে জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিস চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি রানিতলা থানার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে সাড়ে ছ’হাজার টাকা বাজেয়াপ্ত করে। রবিবার তাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। রানিতলা থানার এক পুলিস আধিকারিক বলেন, ওইদিন রাতে কল্যাণনগরের একটি আমবাগানে জুয়ার আসর চলছিল। সোর্স মারফত খবর পেয়ে জুয়ার আসরে হানা দেওয়া হয়। বাকিরা পালিয়ে গেলেও বোর্ড মানি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়।



