সংবাদদাতা, লালবাগ: সোমবার সকালে রানিতলা থানার খলিসামারিতে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম রুমানা সুলতানা(২৬)। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, রবিবার রাতে ওই বধূকে তাঁর শাশুড়ি বকাবকি করেন। তারপর এদিন সকালে পরিবারের লোকজন ওই বধূকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর তাঁকে বাড়ির পাশে একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। রানিতলা থানার পুলিস তাঁকে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতার পরিবার জানিয়েছে, কয়েকবছর ধরে ওই বধূর মানসিক রোগের চিকিৎসা চলছিল। এর আগেও একাধিকবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রানিতলা থানার এক আধিকারিক বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।