Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় আগ্নেয়াস্ত্র সহ দুই কারবারি গ্রেপ্তার

রানিতলায় আগ্নেয়াস্ত্র সহ দুই কারবারি গ্রেপ্তার
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: হাত বদলের আগেই দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল রানিতলা থানার পুলিস। বুধবার গভীর রাতে রানিতলা থানার সাঁকোরমোড় এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলির পাশাপাশি একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রাজকুমার শেখ ও হাসিবুল শেখ।দুইজনেই মুর্শিদাবাদ থানার হাসানপুরের বাসিন্দা। বৃহস্পতিবার তাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, ধৃতরা দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত। ওইদিন রাতে হাত বদলের জন্য বাইকে চেপে হাসানপুর থেকে রানিতলার নির্দিষ্ট ঠিকানায় আসছিল। অস্ত্র কারবার সংক্রান্ত আরও জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। 
Advertisement
রানিতলা থানার পুলিস জানিয়েছে, সোর্স মারফত আগাম খবর ছিল, আগ্নেয়াস্ত্র হাত হাত বদলের করতে কারবারিরা সাঁকোর মোড় হয়ে রানিতলা যাবে। সেইমতো সাঁকোর মোড়ে নাকা তল্লাশি শুরু করা হয়। রাত সাড়ে ১১টা নাগাদ বাইকে চেপে দুই যুবক আসছিল। পুলিস দেখেই দুইজন বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাদের আটক করে তল্লাশি চালানোর সময় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। আগ্নেয়াস্ত্রটি রাজকুমার শেখের কোমরে গোঁজা ছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ