Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় আগুনে ছাই বাড়ি

রানিতলায় আগুনে ছাই বাড়ি
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শুক্রবার দুপুরে রানিতলা থানার স্কুলপাড়ায় একটি বাড়ি আগুনে ছাই হয়ে যায়। পড়শিরা এসে জল ছিটিয়ে আগুন নেভান। এদিন দুপুর দেড়টা নাগাদ স্কুলপাড়ায় সাইদুল ইসলামের বাড়ির শোওয়ার ঘরে আচমকা আগুন লেগে যায়। ওই বাড়ির লোকজনের চিৎকারে পড়শিরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তাঁদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাড়ির আসবাবপত্র সহ সমস্ত জিনিস পুড়ে গিয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ