সংবাদদাতা, লালবাগ: বুধবার গভীর রাতে রানিতলা থানার দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিস ধানভর্তি তিনটি ব্যাটারি চালিত ভ্যান আটক করে। বাজেয়াপ্ত করা হয় তিনটি ভ্যানে থাকা ১৬ টন ধান। পাশাপাশি গ্রেপ্তার করা হয় তিনজনকে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মোমিন শেখ, মিন্টু শেখ ও বুলবুল শেখ। তাদের বাড়ি রানিতলা থানার ডিহিপাড়া ও হোসনাবাদে। ধৃতদের বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।
Advertisement
পুলিস জানিয়েছে, রাতের অন্ধকারে তিনটি ব্যাটারি চালিত ভ্যানে ধান নিয়ে যাচ্ছিল। দিয়ারা মোড়ে তিনটি ভ্যান আটক করা হয়। চালকরা ধানের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই তা বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, মজুত করার উদ্দেশ্যে তারা সাগরদিঘি থানা এলাকা থেকে ধান নিয়ে আসছিল। পরে স্থানীয় কারবারিদের বেশি দামে বিক্রি করত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি ব্লকে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। অনেক অসাধু কারবারি অন্য ব্লকের চাষিদের কাছ থেকে কম দামে ধান কিনে এনে সরকারি ধান ক্রয় কেন্দ্রে বিক্রি করে। একটা বড় চক্র কাজ করছে। এই চক্রকে আটকাতে পুলিস ও ব্লক প্রশাসন একযোগে কাজ করছে।