Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় ৫৬০ বোতল কাশির সিরাপ সহ ধৃত ১

রানিতলায় ৫৬০ বোতল কাশির সিরাপ সহ ধৃত ১
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: রবিবার গভীর রাতে রানিতলা থানার নাজিরচক থেকে পুলিস ৫৬০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত জেলিপ শেখ ওরফে রাজুর বাড়ি ভগবানগোলা থানার চরবাবুপুরে। সোমবার বহরমপুরে মাদক-সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক তার পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, ওইদিন গভীর রাতে জেলিপ শেখ সহ চার পাচারকারী বাংলাদেশের কারবারিদের কাছে কাশির সিরাপ পৌঁছে দিতে যাচ্ছিল। নাজিরচকে অভিযান চালিয়ে জেলিপ শেখকে ধরা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের নাম জানা গিয়েছে। তারা বহুদিন ধরে মাদক পাচারে যুক্ত।
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর থেকে নাজিরচক ও তার আশপাশের এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। গভীর রাতে চারজনকে কৃষিজমি দিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। পুলিস পিছু ধাওয়া করলে তারা চারটি বস্তা ফেলে অন্ধকারে গা-ঢাকা দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুলিস জেলিপ শেখকে গ্রেপ্তার করে। চারটি বস্তায় রাখা ৫৬০বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত হয়।
সম্পর্কিত সংবাদ