সংবাদদাতা, বর্ধমান: স্কুলে টিচার ইনচার্জের রুম থেকে আলমারি ভেঙে প্রায় ৪৪ হাজার টাকা চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম চন্দন সামন্ত। তার বাড়ি রায়না থানার মিল্কিডাঙায়। শনিবার ভোরে রায়না মোড় থেকে তাকে ধরা হয়। চুরির কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।



