সংবাদদাতা, ডোমকল: বুধবার দুপুরে ইসলামপুর ও রানিনগর থানার মধ্যবর্তী কালীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোর উপর উল্টে পড়ে তুলো বোঝাই ইঞ্জিন ভ্যান। ঘটনায় এক শিশু সহ মোট চারজন জখম হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ি উদ্ধার করেছে পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গোধনপাড়া থেকে তুলো বোঝাই করে ইঞ্জিন ভ্যানটি ডোমকলের দিকে যাচ্ছিল। সেইসময় ছ’জন যাত্রী নিয়ে ডোমকলের দিক থেকে টোটোটি রানিনগরের দিকে আসছিল। কালীতলা এলাকায় তুলোবোঝাই ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর উপর উল্টে যায়। টোটোটি দুমড়ে মুচড়ে যায়। টোটোয় থাকা যাত্রীরা জখম হন। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এসে টোটো থেকে জখমদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দু’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বর্তমানে দু’জন ডোমকলে ও বাকি দু’জন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, অতিরিক্ত মালবোঝাই করে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে খানিকটা নিচু থাকায় ইঞ্জিন ভ্যানটি টোটোর ওপরে উল্টে যায়। টোটোয় থাকা চারজনকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।