সংবাদদাতা, ডোমকল: রানিনগরে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই পরীক্ষা দেয় সে। বুধবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। হাফিজা খাতুন নামে ওই পরীক্ষার্থীর সিট পড়েছিল মোহনগঞ্জ হাইস্কুলে। এদিন পরীক্ষার হলে ঢোকার আগেই অসুস্থ হয়ে পড়ে হাফিজা। তার বুকে যন্ত্রণা শুরু হয়। তাকে উদ্ধার করে পাশেই গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে স্বাস্থ্যকেন্দ্রের বেডেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়।



