Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে মাটির নীচে মজুত করা নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, ধৃত ১

রানিনগরে মাটির নীচে মজুত করা নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার, ধৃত ১
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাততা, ডোমকল: পাঁচারে ঝক্কি এড়াতে বাড়ির মধ্যে গর্ত করে মাটির তলায় মজুত করা হয়েছিল নিষিদ্ধ কাশির সিরাপ। পরিকল্পনা ছিল সুযোগ বুঝে বিএসএফের নজর এড়িয়ে ওপার বাংলায় পাচারের। যদিও পাচারের আগেই পুলিসি অভিযানে ভেস্তে যায় পরিকল্পনা। বুধবার রাতে রানিনগরের চর সরন্দাজপুরে এক মাদকের কারবারির বাড়িতে হানা দিয়ে বাড়ির মধ্যে মাটি খুঁড়ে ১৬৭ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করল রানিনগর থানার পুলিস। ঘটনায় বাড়ির মালিক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে রানিনগর থানার পুলিস। 
Advertisement
জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে রানিনগর থানার পুলিসের কাছে খবর আসে সরন্দাজপুরের আনোয়ার হোসেনের বাড়িতে নিষিদ্ধ কাশির সিরাপ মজুত রয়েছে। এরপরই রানিনগর থানার পুলিসের একটি টিম সেখানে হানা দেয়। রানিনগর থানার পুলিসের উপস্থিতিতে তল্লাশি শুরু হয় আনোয়ারের বাড়িতে। এরপরে তার বাড়ির এককোণে খননকার্য চালায় পুলিস। সেইসময়  মাটির নীচে প্লাস্টিকের একটি ড্রাম উদ্ধার হয়। পরে ড্রামের মুখ সরাতেই ভিতরে থরে থরে সাজানো অবস্থায় নিষিদ্ধ কাশির সিরাপের বোতল উদ্ধার হয়। এরপরই ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ারকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। মাদকের কারবারে যোগ থাকার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। আর কে কে এই কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ