Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে দুর্ঘটনায় ব্যাঙ্ক কর্মীর মৃত্যু

রানিনগরে দুর্ঘটনায় ব্যাঙ্ক কর্মীর মৃত্যু
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: শুক্রবার রাত সাড়ে ৭টা নাগাদ রানিনগরে ঝাপড়া পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় মোটরভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে এক ব্যাঙ্ককর্মীর মৃত্যু হল। মৃতের নাম বিক্রম ঘোষ(২১)। বাড়ি দৌলতাবাদ থানার হরিশপুর। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মোটর ভ্যানটি আটক করেছে পুলিস। 
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরে স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন বিক্রম ঘোষ। শনিবার সন্ধ্যায় ঋণের কিস্তি আদায় করতে যাচ্ছিলেন তিনি। ঝাপড়া পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মৃতের ভাই মিলন ঘোষ বলেন, দাদার আয়েই সংসার চলত। দাদাকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়লাম।
সম্পর্কিত সংবাদ