Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে দুর্ঘটনায় বেসরকারি কর্মীর মৃত্যু, চাঞ্চল্য

রানিনগরে দুর্ঘটনায় বেসরকারি কর্মীর মৃত্যু, চাঞ্চল্য
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: শুক্রবার সন্ধ্যায় রানিনগরে খড়বোঝাই মোটর ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি মাইক্রোফাইন্যান্স সংস্থার এক কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম বিক্রম ঘোষ(২১)। বাড়ি দৌলতাবাদ থানা এলাকায়। ঘটনায় একজন জখম হয়েছেন। ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রানিনগরের শেখপাড়ায় পেট্রল পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঝাউবাড়িয়ার দিক থেকে শেখপাড়া বাজারের দিকে বাইকে আসছিলেন বিক্রমবাবু ও তাঁর এক সহকর্মী। বিক্রমবাবুই বাইক চালাচ্ছিলেন। শেখপাড়া পেট্রল পাম্পের কাছে হঠাৎ উল্টোদিক থেকে তাঁদের দিকে ঘেঁষে এক সাইকেল আরোহী চলে আসেন। সাইকেলের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়েন বিক্রমবাবু। সেই সময়ই উল্টোদিক থেকে আসা খড়বোঝাই মোটরভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় তাঁর সহকর্মী রাস্তার উল্টোদিকে পড়ায় অল্পবিস্তর জখম হয়েছেন। খবর পেয়ে পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সম্পর্কিত সংবাদ