Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে ডাকাতির আগে ধৃত ৩ দুষ্কৃতী  

রানিনগরে ডাকাতির আগে ধৃত ৩ দুষ্কৃতী
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: সোনার দোকানে ডাকাতির আগে তিন দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিস। শুক্রবার গভীর রাতে রানিনগরের সরন্দাজপুর গঙ্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় গঙ্গামন্দিরের কাছে একটি কীটনাশকের দোকানের আড়ালে বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। সেইমতো পুলিসের একটি টিম সেখানে হানা দেয়। পুলিস আসতে দেখেই বেশ কয়েকজন চম্পট দিলেও তিনজন ধরা পড়ে যায়। 
সম্পর্কিত সংবাদ