সংবাদদাতা, ডোমকল: বিতর্ক থাকলেও রানিনগর-২ পঞ্চায়েত সমিতির তৈরি কমিউনিটি হল ‘মান্নান হোসেন স্মৃতি সদন’-এর উদ্বোধন উৎসবের মেজাজেই হল। বৃহস্পতিবার বিকেলে একঝাঁক রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ওই হলের উদ্বোধন হয়। অনুষ্ঠানে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন, রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি সহ তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। ওই মঞ্চে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ, রানিনগরের ওসি বিদ্যুৎ সরকার, রানিনগর-১এর বিডিও সৈকত বিশ্বাস, রানিনগর-২ এর বিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য উপস্থিত ছিলেন। হলের উদ্বোধন করেন সাংসদ ও বিধায়ক।



