Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে বাড়ির উঠোনে চাষ করা গাঁজাগাছ নষ্ট করল পুলিস

রানিনগরে বাড়ির উঠোনে চাষ করা গাঁজাগাছ নষ্ট করল পুলিস
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: পুলিসি নজর এড়িয়ে বাড়ির উঠোনেই গাঁজা চাষ চলছিল। সেখানে দিব্যি বড় হচ্ছিল গাঁজাগাছ। কিছু গাছ একেবারে পরিপক্কও হয়ে উঠেছিল। কিন্তু শেষরক্ষা হল না। খবর পেয়ে বাড়ি বাড়ি হানা দিয়ে সেই গাঁজাগাছ নষ্ট করল রানিনগর থানার পুলিস। মঙ্গলবার রানিনগরের বর্ধনপুর, শিয়ালমারি, নিলামপাড়া, মরিচা সহ নানা গ্রামে অভিযান চালিয়ে পুলিস গাঁজা গাছ নষ্ট করেছে।
Advertisement
গাঁজা চাষ রুখতে পুলিসের তরফে লাগাতার অভিযান চলছে। থানা এলাকায় খোলা জমিতে গাঁজাগাছ দেখতে পেলেই তা কেটে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ধরপাকড়ও চলছে। সেকারণেই পুলিসি ঝক্কি এড়াতে খোলা জায়গায় বদলে বাড়ির উঠোনে গাঁজা চাষ করছে কারবারিরা। বাড়িতে গাঁজা চাষের ক্ষেত্রে পুলিসি হানার সুযোগটাও কম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রানিনগরের বিভিন্ন এলাকায় বাড়ির মধ্যেই গাঁজার চাষ শুরু হয়েছিল। সোর্স মারফত সেখবর রানিনগর থানার পুলিসের কাছে পৌঁছয়।   
সম্পর্কিত সংবাদ