Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে আগ্নেয়াস্ত্র সহ  ধৃত ১

রানিনগরে আগ্নেয়াস্ত্র সহ  ধৃত ১
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রানিনগর থানার পুলিস। ধৃতের নাম মহাফিজুর রহমান। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে রানিনগর থানার পুলিস। শনিবার ধৃতকে লালবাগ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ঝোড়াপাড়ার দিক থেকে তাকে মাঠের দিকে আসতে দেখে পুলিস কর্মীদের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল বাজেয়াপ্ত করে পুলিস। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ