Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে ১৭৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ১  

রানিনগরে ১৭৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ১
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: ১৭৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ একজনকে গ্রেপ্তার করল রানিনগর থানার পুলিস। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের আড়োলপাড়ায় একটি টোটো থেকে ওই সিরাপ বাজেয়াপ্ত করে পুলিস। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে টোটোতে থাকা রাসেল রানা শেখ নামে এক পাচারকারীকে। তার বাড়ি রানিনগরের ঝগড়াঝোলে। 
Advertisement
রবিবার সন্ধ্যায় রানিনগর থানা পুলিস খবর পায়, আড়োলপাড়া এলাকা দিয়ে টোটোতে করে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে যাওয়া হবে। তারপরই নজরদারি চালায় পুলিস। একটি টোটোকে সীমান্তের দিকে আসতে দেখে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। টোটোতে তিনটি বস্তায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ দেখতে পাওয়া যায়। এরপরই তাকে আটক করে থানায় আনা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ