Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রান্না করা নিয়ে বউমার সঙ্গে ঝামেলায় আত্মঘাতী শাশুড়ি

রান্না করা নিয়ে বউমার সঙ্গে ঝামেলায় আত্মঘাতী শাশুড়ি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: রান্না করা নিয়ে শাশুড়ি ও বউমার ঝামেলা। আর তার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন শাশুড়ি। বৃহস্পতিবার রাতে কান্দি থানার গোকর্ণ-২ পঞ্চায়েতের নতুন গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম মেরিনা বিবি(৫০)। এই ঘটনায় কোনও অভিযোগ না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরের রান্না করার সময় বউমা সাহায্য না করায় বিকেলের দিকে শাশুড়ি ও বউমার মধ্যে ঝামেলা হয়। এরপর থেকেই শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতের দিকে বাড়ির গোয়ালঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ