Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জে নিখোঁজের সন্ধানে ড্রোন উড়িয়ে তল্লাশি পুলিসের

রানিগঞ্জে নিখোঁজের সন্ধানে ড্রোন উড়িয়ে তল্লাশি পুলিসের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানিগঞ্জে নিখোঁজ হওয়া নেশাগ্রস্ত যুবকের খোঁজে জলাশয়ে ডুবুরি নামিয়ে, ড্রোন এনে তল্লাশি চালাল পুলিস। তদন্তের স্বার্থে পুলিস কুকুরও আনা হয়েছিল। রানিগঞ্জ থানার বল্লভপুরে সোমবার দিনভর পুলিসের এই তৎপরতা লক্ষ্য করা যায়।
Advertisement
নিখোঁজ নওশাদ খানের(২০) বাড়ি বল্লভপুরের রঘুনাথচকে। শনিবার সকালে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। বিকেল অবধি বাড়ির লোকের ফোন রিসিভ করছিলেন। তারপর থেকেই তাঁর ফোন সুইচড অফ ছিল। শনিবার সকালেও নওশাদ বাড়ি না ফেরায় তাঁর পরিবার বল্লভপুর ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করে। এরপর পুলিস তার খোঁজ শুরু করে।
পুলিস জানিয়েছে, নওশাদ কয়েকজন বন্ধুর সঙ্গে জঙ্গল লাগোয়া এলাকায় গিয়ে নেশাদ্রব্য সেবন করতেন। তাই পুলিস জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকায় উপর থেকে ড্রোনের সাহায্যে নজরদারি চালায়। ওই এলাকার পরিত্যক্ত জলাশয়ে ডুবুরিও নামানো হয়। নওশাদের পাঁচ বন্ধুকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিস। ওই যুবককে অপহরণ বা খুন করা হয়েছে কিনা-সেটা পুলিসকে ভাবাচ্ছে। পুলিস জানিয়েছে, সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ