Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জে কুয়ো থেকে যুবকের দেহ উদ্ধার

রানিগঞ্জে কুয়ো থেকে যুবকের দেহ উদ্ধার
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার রানিগঞ্জের রামবাগান এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তাঁর দেহটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি জমির ভিতরে কুয়োয় ভাসছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ধীরেন বোল(৩৭)। রামবাগান এলাকাতেই তিনি থাকতেন। কয়েকদিন আগেই তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর আত্মীয় রানিগঞ্জ থানার পাঞ্জাবী মোড় ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন। এদিন এলাকার ছেলেরা ক্রিকেট খেলছিল। বলটি সেই বাউন্ডারির ভিতরে ঢুকে যায়। বল আনতে গিয়েই তারা মৃতদেহ দেখতে পায়। এরপরই পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিসের দাবি, সীমানা প্রাচীরটি অসম্পূর্ণ। খুব সম্ভবত, সেই অংশ দিয়ে তিনি কোনওভাবে ঢুকে কুয়োতে পড়ে যান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ